নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পলাশে মুক্তিযোদ্ধা পরিবারের কবরস্থানের গাছপালা বিক্রি করে জমি দখলের অভিযোগ

পলাশে  মুক্তিযোদ্ধা পরিবারের কবরস্থানের  গাছপালা বিক্রি করে জমি দখলের অভিযোগ 
 

মোহাম্মদ মিনার হোসেন খান,  পলাশ উপজেলা প্রতিনিধি 



                         নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মধ্য ইসলামপাড়া গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের কবরস্থানের গাছপালা বিক্রি করে জমি দখলের অভিযোগ উঠেছে।

         স্থানীয় প্রভাব খাটিয়ে কবরস্থানের প্রাচীর ভেঙে গাছপালা কেটে বিক্রি এবং জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭৩)। 

               ১১ সেপ্টেম্বর এ ঘটনায় মুক্তিযোদ্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া  এলাকায় তাদের পারিবারিক কবরস্থানের বি আর রেকর্ড  ও  দলিল অনুযায়ী জমি বহু বছর ধরে ভোগদখলে আছেন। কিন্তু তার চাচাতো ভাইয়ের ছেলে সাইদুল হক টুনু প্রভাব খাটিয়ে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে।  কবরস্থানের কড়ই ও মেহগনি জাতের গাছপালা কেটে প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়। অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন প্রতিবাদ করলে তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

      মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বলেন, আমার বাবা জীবিত থাকতেই কবরস্থানের এই জমি আমাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। খাজনা-খারিজসহ সব কাগজপত্র আমাদের নামে রয়েছে। এখানে আমার বাবা-দাদার কবর আছে। অথচ সেই কবরস্থানেই ভাঙচুর করে গাছ কেটে বিক্রি করেছে টুনু। এখন আবার দখলেরও চেষ্টা করছে।

              এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধার কবরস্থান দখলের অপচেষ্টা কেবল অনৈতিকই নয়, এটি মুক্তিযোদ্ধার মর্যাদাকেও কলঙ্কিত করছে।

          এ ব্যাপারে পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে