নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁছিটান (রশিটান) খেলা

কাঁছিটান খেলা গ্রামীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে থাকা আমাদের সংস্কৃতির এক অংশ। একসময় গ্রাম বাংলার প্রতিটি এলাকাতেই এই খেলার আয়োজন হত ঢাক ডুল পিটিয়ে। গ্রামের সহজ সরল মানুষের বিনোদনের মাধ্যম ছিল এই খেলা। আধুনিকতার ছোয়ায় আজ যা কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।


গ্রামীন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নরসিংদী জেলার শিবপুরে আয়োজন করা হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁছিটান (রশিটান) খেলার। শনিবার (১৩ মে) উপজেলার বাঘাব ইউনিয়নে আয়োজন হয় এই খেলার। বাঘাব ইউনিয়নের আক্রাশাল মডেল বাজার ও যুব সমাজের উদ্যোগ আয়োজিত এই খেলা শুরু হয় বিকেলে।


গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সাংসদ জনাব জহিরুল হক ভূইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মু্হসীন নাজির, ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা আওয়ামিলীগ। উক্ত খেলার উদ্বোধন করেন সামসুল আলম ভূইয়া রাখিল, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামিলীগ। 


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা আজ হাড়িয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজনকে সাধুবাদ জানাই। আর দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়ন পর্যায়ে জনগণের কথা চিন্তা করে বিনামূল্যে ঘর প্রদানের আওতায় প্রত্যেক গৃহহীন কে ঘর উপহার দিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে তাকে আবারও নির্বাচিত করুন।


পরে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জহিরুল হক ভূইয়া মোহন, এমপি।

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে