নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নরসিংদীতে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে আহত ৩

নরসিংদীতে মোটরসাইকেল আরোহীকে বাচাতে গিয়ে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে আহত ৩। বুধবার বেলা সাড়ে ১১টায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ধলাদিয়া এলাকার বাইপাস সড়কে এই দূর্ঘটনা ঘটে।


আহতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনহরা উপজেলার মুজিবুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার (৫৫), নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের গড়পাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে রাব্বী মিয়া (২২) এবং তাৎক্ষণিক আহত ইজিবাইক চালকের পরিচয় পাওয়া যায়নি।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘোড়াশাল থেকে ছেড়ে আসা পলাশ বাসস্ট্যান্ড অভিমুখী একটি মাইক্রোবাস ধলাদিয়া এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করতে যায়। এসময় সামনে থেকে আসা বেপোরোয়া গতির এক মোটরসাইকেল আরোহী মাইক্রোবাসটির সামনে চলে আসে।


পরে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে মাইক্রোবাস চালক বামদিকে সরে গেলে ইজিবাইকটির সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এসময় ইজিবাইক ও মাইক্রোবাস উল্টে সড়কের পাশে ধান ক্ষেতে পরে যায়। এতে এক নারী যাত্রী, মাইক্রোবাসের চালক ও ইজিবাইক চালক আহত হয়।


দূর্ঘটনার পর স্থানীয় উৎসুক জনতার কেউ কেই তাদের উদ্ধার না করে ভিডিও ধারণ শুরু করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা সাজ্জাদুল হক সুৃমন নামে এক পুলিশ সদস্য আহতদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।


ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: সামসুল হক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে