নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাট্যকার মীর আনোয়ার হোসেন আর নেই

ফাইল ছবি


নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং  নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা ও সভাপতি  মীর আনোয়ার হোসেন অদ্য সকাল ৮ টা ৩০ মিনিটে  নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। 

বাদ যোহর ডি.পি. রোড জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তার প্রতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে  ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সন্মানিত সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ফেডারেশনের ঢাকা বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য বাবু উত্তম কুমার সাহা। এরপর সর্বস্তরের মানুষ ও নাট্যকর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়। 


১৯৫৫ সালে নারায়ণগঞ্জ জেলার দেওভোগ এলাকায় জন্মগ্রহণ করেন মীর আনোয়ার হোসেন। শৈশব এবং কৈশরকালে বেড়ে ওঠেন এখানেই। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন নাট্যদল "নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন" । এরপর রচনা করেন একের পর এক নাটক,  লিখেছেন বিভিন্ন বই এবং শিল্প সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। ১৯৭৬ থেকে ২০২৩ পর্যন্ত গুণী এই নাট্যকারের প্রযোজনায় ও নির্দেশনায় মঞ্চায়িত হয়েছে প্রায় অর্ধ শতাধিক নাটক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে