নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি সমাবেশ করেছে। গতকাল ২২ফেব্রুয়ারি শনিবার পূর্বাচলের রাজউক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান। 

সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধাণর সম্পাদক আলহাজ্ব বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, আনোয়ার সাদাত সায়েম, নূরুন্নবী ভুঁইয়া, হাজী সেলিম, সৈয়দ সিরাজুল ইসলাম, শামিম ভুঁইয়া, আব্দুর রফিক ভুইঁয়া, মফিজুল ইসলাম, এডভোকেট আব্দুস সাত্তার, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা মহিলাদল নেত্রী সানজিদা সেলিনা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের শাহাদাত অর্থবহ হবে। সাম্প্রদায়িক উস্কানী প্রতিহত করতে হবে। উগ্রবাদীদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে