নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে  ছাত্র-জনতার বিক্ষোভ

জানযট নিরসনে রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে গতকাল ২২সেপ্টেম্বর রবিবার টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এময়  সড়কের উভয়দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন। মানববন্ধন পূর্বক সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম, কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলম, ছাত্র দলের হৃদয়, জিতু আহম্মেদ, রাকিব হাসান প্রমুখ।  সভায় বক্তারা বলেন, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে এ সেতুতে চলাচলকারী যানবাহনে টোল আদায় শুরু হয়। সে সময় ১০ বছর পর্যন্ত এ টোল আদায় হবে বলে জানানো হয়েছিলো। কিন্তু সেতু নির্মাণের ১৮ বছর পার হলেও এখনো এ সেতুর টোল আদায় করা হচ্ছে। বর্তমানে সেতুর দুই পাশের সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। টোল আদায়ের কারনে প্রতিদিন এখানে  দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ যাত্রীরা। টোলপ্লাজাটি সড়কের কাঞ্চন সেতুর পূর্ব পাশ থেকে সরিয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে অথবা কালাদী কিংবা সুবিধাজনক স্থানে স্থানান্তরের করতে হবে। অন্যথায় এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হবে। খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার গ-সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সকল দাবী দ্রæত বাস্তবায়নের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে অবরোধ তুলে নেয়।
Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে