নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গাজী লাশের রাজনীতি করেছে, আমরা উন্নয়নের রাজনীতি করবো- দিপু ভুঁইয়া

বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, গোলাম দস্তগীর গাজী লাশের রাজনীতি করেছে। আর আমরা উন্নয়নের রাজনীতি করবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করবো। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবো। আওয়ামী শাসনামলে গত ১৬বছরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি, রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। সন্ত্রাসী কর্মকান্ডে বিএনপির কেউ জড়িত প্রমান হলে তাকে বহিষ্কার করা হবে। গতকাল ৭সেপ্টেম্বর শনিবার তারাবো পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী বালুর মাঠে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। 


সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি হাজী সেলিম, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রফিক ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, তারাবো পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ভোলাবো ইউনিয় বিএনপির সভাপতি এডভোকেট রেজাউল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন,মুড়াপাড়া  ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ  ভুইয়া,  গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন প্রমুখ।  


মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সন্ত্রাস ও চাঁদাবাজদের হুশিয়ারী করে বলেন, আমি কাউকে ভয় পাইনা। কেউ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারী কাজে জড়িত থাকলে রূপগঞ্জবাসী তাদের হাড্ডিও রাখবে না। রূপগঞ্জেজর লাখ লাখ মানুষ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াবে। 


পরে রূপসী-কাঞ্চন সড়কে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে