নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে মেয়র প্রার্থীর পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের নির্বাচনী পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দী প্রার্থী মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ার আবুল বাশার বাদশা ও তার সমর্থকদের বিরুদ্ধে। এসময় রফিকের সমর্থকরা প্রচার-প্রচারণা চালাতে গেলে বাদশার সমর্থক ও বহিরাগত সন্ত্রাসীরা তাদের বাঁধা প্রদান করে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি স্ট্যান্ড ও আশপাশের এলাকার জগ প্রতীকের পোষ্টার ছিঁড়ে ফেলা হয়। মঙ্গলবার দুপুরে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বাদী হয়ে জেলা রিটার্নিং অফিসার ইস্তাফিজুল ইসলাম আকন্দের কাছে লিখিত অভিযোগ দেন।

এসময় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম অভিযোগ বলেন, আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক জগ প্রতীক পেয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা পেয়েছেন মোবাইল প্রতীক। প্রতীক পাওয়ার পর রফিকের জগ প্রতীকের পোষ্টার কাঞ্চন ব্যাপী লাগানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার ইন্দনে তার সমর্থকরা মায়ারবাড়ি ও আশপাশের এলাকার জগ প্রতীকের পোষ্টার ছিঁড়ে ফেলে। জগ প্রতীকের প্রচার-প্রচারণা চালাতে গেলে বাদশার সমর্থক ও বহিরাগত সন্ত্রাসীরা রফিকের সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। একটি পক্ষ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার পায়তারা করে আসছে। এর আগে, সোমবার ১০ জুন নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় প্রশাসনের উপস্থিতিতে সামনের সারিতে বসাকে কেন্দ্র দেওয়ান আবুল বাশার বাদশা ও তার সমর্থকরা মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের উপর হামলা চালায়।

এ ব্যাপারে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। আমার লোকজন কারো পোষ্টার ছিঁড়ে নি হয়তো বাতাসে কিছু পোষ্টার পড়ে গেছে।

Tag
আরও খবর