নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ আহত-৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাচ জন আহত হয়েছে।   গতকাল ১৭ এপ্রিল বুধবার  উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় (রূপসী-কাঞ্চন) বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতরা হলেন উপজেলার হাটাবো আতলাশপুর এলাকার মমিনুল হোসেন (৬০), তার ছেলে আবু রায়হান (২৮), ইমরান (২২),  সোবহান (১৮) এবং পিকআপ ড্রাইভার। 


এদের মধ্যে ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশংকা জনক। 


প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া দিকে থেকে আসা ঢাকা-থ-১১-৬৯০৪ নং সিএনজি যোগে একই পরিবারের ৪ জন এক সঙ্গে হাটাবো আতলাশপুর এলাকার দিকে রওয়ানা হয়। বানিয়াদী এলাকায় এলাইট মিলের সামনে পৌছা মাত্র কাঞ্চন দিক থেকে আসা ঢাকা মেট্রো ন-১২-৪৬৪৬ নং পিক আপ গাড়িটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা চার জনই এবং পিকআপ ভ্যানের ড্রাইভারসহ পাচজন গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে আশপাশের লোকজন উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে