নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে জাপা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ফরম জমাদান সম্পন্ন

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আওয়ামীলীগের  দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের বিপরীতে ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের কাছে  ফরম জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়া। এর আগে উপজেলা পরিষদের  চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। একইদিনে উৎসব মূখর পরিবেশে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফরম জমা দিয়েছেন। এ সময় নেতা কর্মীরা লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মিছিলসহ স্লোগান দিয়ে নির্বাচনী আমেজ তৈরী করেন। এ আসনে এ পর্যন্ত ৬ জন প্রার্থীর ফরম নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।   


এ সময় শাহাজাহান ভুুঁইয়া সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীতার সুযোগ রাখায় আমি এবার বর্তমান সাংসদের বিপরিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করবো। এ সময় তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলবো। পরে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রয়াত রাষ্ট্রপতি  হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি দেশ ও ইসলাম ধর্মের খেদমতে কাজ করেছেন।  রূপগঞ্জেরও বহু উন্নয়ন করেছেন। আমরা ওই আদর্শে রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন করবো। দলমত নির্বিশেষে সবাইকে সমান গুরুত্ব দেব। তাই ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তিনি। 

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে