নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মন্ত্রী গাজীর আওয়ামী লীগের মনোনয়ন খবরে রূপগঞ্জে আনন্দ মিছিল।। মিষ্টি বিতরণ l

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি।  এ খবরে রূপগঞ্জ উপজেলার  ভুলতা গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে  আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী এইচএম ইমরান হোসেন। এসময় আনন্দ মিছিলে 

 অংশ নেন,  গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব কালাম ভূঁইয়া,  সাধারণ সম্পাদক আলহাজ্ব ছাত্তার চৌধুরী , সাংগঠনিক সম্পাদক জনাব আলী আকবর,  সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব হাফিজ চৌধুরীসহ সহস্রাধিক আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা। 


অন্যদিকে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, কায়েতপাড়া, পূর্বাচল, বরপা, তারাবো, রূপসী এলাকায় গতকাল দিনব্যাপী আনন্দ মিছিল করে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। 


জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ আসনে নৌকা প্রতীকে লড়বেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এর আগে এই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন (২০০৮,২০১৪,২০১৯)। ভিআইপি আসন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নিখুঁতভাবে প্রার্থী বাছাই করতে হয় দলের হাই কমান্ডকে। গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের বিরুদ্ধে নেই কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ। মন্ত্রী হওয়ার পরে তিনি রূপগঞ্জ ছেড়ে কোথাও জাননি। বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা তার প্রশংসা করছে। গত ১৫ বছর যাবত তিনি রূপগঞ্জে দলমতের উর্ধ্বে  কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি মহিলা লীগকে খুব শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। তার রয়েছে বিশাল ভোট ব্যাংক। টানা ৪র্থ বার এমপি হওয়ার পথে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রূপগঞ্জ তার শক্ত প্রতিপক্ষ লক্ষ্য করা যাচ্ছে না। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে