নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে অগ্নিসংযোগ।। দগ্ধ গৃহবধূর মৃত্যু।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বসতবাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ  গৃহবধূ বিউটি বেগমের (৫০)  মৃত্যু হয়েছে। গতকাল ২১ নভেম্বর  সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি  ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ বিউটি বেগম রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের (ব্রাহ্মনখালী) হাবিব নগর এলাকার  বেলায়েত হোসেনের ছেলে মোঃ কামাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহত গৃহবধূ বিউটি বেগমের ছেলের বন্ধু শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ (৬৫) ও তার ছেলে জাকিবুর রহমান জুয়েল (৩৫)সহ ৩০ জনের নামীয় ও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে আসামী সাইদকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,  

রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  হাবিবুর রহমান হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর পিতলগঞ্জ মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমিটি তারা দুজনই মালিক দাবি করেন। গত ৩০ নভেম্বর  সোমবার বিকেলে জাহের আলী জমিটি জোরপূর্বক মাপতে যান। এ সময় হাবিবুর রহমান হারেজ বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাইস চেয়ারম্যান  হাবিবুর রহমান হারেজের লোকজন ক্ষিপ্ত হয়ে বেলায়েত হোসেনের বাড়ি ভাংচুর ও লুটপাট করে। অগ্নি সংযোগের ঘটনায় বেলায়েত হোসেনের ছেলে কামাল মিয়ার স্ত্রী বিউটি বেগম দগ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে  তাকে ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করে। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে