নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎ আগুন।

রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


রূপগঞ্জে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য ৪০-৪২ যাত্রী প্রাণে বেঁচে গেলেও দ্রুত নামতে গিয়ে অন্তত ৮-১০ জন যাত্রী আহত হন।


আজ রবিবার (০৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট হাইওয়ে মহাসড়কে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ  এলাকায় রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া গামী সোহাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯২৫৮) ৪০-৪২ যাত্রী নিয়ে ছেড়ে আসে। পরে ঢাকা-সিলেট হাইওয়ে মহাসড়কের রূপগঞ্জের কর্ণগোপ টিনমেইল এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটিতে আগুনের শিখা দেখতে পেয়ে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করায়। এর কিছুক্ষণ পরেই পুরো বাসে আগুন ধরে যায়।


সোহাগ বাসে থাকা আতঙ্কিত যাত্রীরা জানান ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৮-১০ জন আহত হন। এ সময় পার্শ্ববর্তী এস এফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক গ্রুপ এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাসের বেশির ভাগ অংশ পুড়ে যায়। আহতরা স্থানীয় ফার্মেসিতে ও পাশে থাকা ইউ এস বাংলা হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে চলে জায়।


এস এফ টেক্সটাইলের প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল ভূঁইয়া বলেন, রাস্তার পাশেই অমাদের কারখানা হঠাৎ দেখি একটি বাসে আগুন জ্বলছে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক টিমকে নিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।


এই বিষয়ে রূপগঞ্জ থানার (এসআই) আব্দুল করিম বলেন, আগুনে দগ্ধ সোহাগ বাসটি উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারণ জানার চেষ্টা চলছে।

Tag
আরও খবর