নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে আকাশ পথে ঘুরে আসলেন শিক্ষার্থীরা

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 23-09-2023 11:27:04 am

রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


নারায়ণগঞ্জের রূপগঞ্জে  ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে আকাশ পথে ঘুরে আসল ১৫ শিক্ষার্থী। এই প্রথম আকাশ পথে  ব্যতিক্রমী ভ্রমণের  আয়োজন করেন  উপজেলার  তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির। জানা গেছে গতকাল ২৩ সেপ্টেম্বর ১৫ জন  জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ মোট ৫০ জনকে নিয়ে  বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করে ঢাকা থেকে সিলেট আকাশ পথে  ভ্রমণ করা হয়। শিক্ষার্থীরা আনন্দ উল্লাসের মধ্য এ ভ্রমণ উপভোগ করে। শিক্ষার্থীরা হলেন,  ফারহানা আক্তার, লাকী, সূর্বণা, বৈশাখী আক্তার, মাহরাব হোসেন, জিসান আহমেদ, তাসনীম আহমেদ, আব্দুর রহমান,সাদিয়া আক্তার, মাহমুদা, হালিমা আক্তার, সুমাইয়া। এ ভ্রমণে শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষক এম,এ হান্নান সবুজ, বাবুল মিয়া, শাহাদাত হোসেন, আসফাক আবির,  শিক্ষিকা রেহানা আমিন রাজিয়া আক্তার, রোকসানা, নিপা মোনালিসা, রোমানা,৷ জিনাত সুলতানা,  শারমিন আক্তার, মাহিনুর বেগম,আসমা উল হুসনা অংশ নেন।


বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০২১, ২০২২ সালের  ধারাবাহিকতায়  ২০২৩ সালের এস এস সি পরীক্ষার ফলাফলে রূপগঞ্জের শীর্ষে রয়েছে তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুল। চলতি শিক্ষাবর্ষে মানবিক শাখার ১৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন জিপিএ ৫ পেয়েছে। ৫ জন গোল্ডেন A+ সহ শতভাগ পাস করেছে।  শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে  এবং পরীক্ষার্থীদের ভালো ফলাফল করতে জিপিএ ৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আকাশ পথে  ভ্রমণ করা  হয়। 

তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির

 বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে  এবং পরীক্ষায় ভালো ফলাফল করাতে  আকাশ পথে এ আনন্দ  ভ্রমণের আয়োজন  করেছি।  আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ আকাশ পথে ঘুরে খুব আনন্দ পেয়েছে। আগামী ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও বিমানে ভ্রমন করানো হবে।

“সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সু-পরামর্শ প্রত্যাশা করছি”। 

Tag
আরও খবর