নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যেকোনো পরিস্থিতিতে নড়াইলবাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর -পুলিশ সুপার

নড়াইলবাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর -পুলিশ সুপার

 



বিএনপি-জামায়াত কর্তৃক দুই দিন অবরোধে নড়াইল জেলার আইনশৃংখলা পরিস্থিতি তদারকি করেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়। 


রবিবার দুপুরে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে নড়াইল জেলা পুলিশের একটি দল নড়াইল সদর থানা এলাকা পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় সদর থানা এলাকার মূল সড়ক সমূহ, তুলারামপুর, হাতিরবাগান, রূপগঞ্জ, পুরাতন বাস টার্মিনাল, চৌরাস্তা, মালিবাগ এবং মাদ্রাসা বাজার পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। 


এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, ”বিএনপি- জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময় নড়াইল জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে নড়াইল জেলায় তাদের অপকর্ম করতে দেবো না।" তিনি নড়াইল বাসীর উদ্দেশ্যে বলেন, "আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, দোকানপাট খোলা রাখবেন।আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। নড়াইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন নড়াইল জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন।" 


এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী; জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আরও খবর