নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়াইলে ১৩৫০ গ্রাম গাঁজাসহ, গ্রেফতার ১

নড়াইলে গাঁজাসহ, গ্রেফতার ১



নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইউসুফ শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে  জেলা পুলিশের  গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ শেখ (৪০) লোহাগড়া থানার পাঁচুড়িয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে।

 গতকাল  ২০ অক্টোবর দুপুরে লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর  গোরস্থানের দক্ষিণ পাশ সংলগ্ন ব্রীজের উপর হতে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর এক মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ মুসল্লি(৩৭) কৌশলে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) তরুন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইউসুফ শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ ইউসুফ শেখ এর নিকট থেকে ৬৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ ইউসুফ শেখ স্বীকার করে যে, পলাতক আসামী মোঃ ইউসুফ মুসল্লি(৩৭) এর বাড়ির পিছনে মুরগির ঘরে আরো অবৈধ মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছে। তখন পুলিশ সাক্ষীদের সম্মুখে পলাতক আসামী মোঃ ইউসুফ মুসল্লি(৩৭)- এর বাড়ি লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা বসত বাড়ির বাইরে মুরগির ঘরে লুকানো অবস্থায় প্লাস্টিক ব্যাগে আরও ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে। এ বিষয়ে  লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা  করা হয়েছে। আসামিকে  আদালতে সোপর্দ করা হয়েছে ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। নড়াইল জেলার  পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আরও খবর