নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগড়ায় জাতীয় শোক দিবস পালিত





নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সূযর্দয়ের সাথে সাথে উপজেলা আওয়ামীলীগ কাযার্লয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টার একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, ফায়ার সার্ভিস, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,   সোনালী ব্যাংক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগে আয়োজনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।
লোহাগড়া  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,  নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ অ্যাড. আইয়ুব  আলী, নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পী, নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ),  প্রমুখ।
এছাড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, লোহাগড়ার সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলম, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আখতার হোসেন, জেলা যুবলীগের সদস্য শেখ ছদরউদ্দিন শামীমসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের  নেতারা  উপস্থিত  ছিলেন।
আলোচনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর