নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পুলিশ সুপার মহোদয়ের লোহাগড়া থানা বার্ষিক পরিদর্শন


নড়াইল লোহাগড়া থানা বার্ষিক পরিদর্শন করেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়। অদ্য ২৯ জুলাই (শনিবার) পূর্বাহ্ণে পরিদর্শন উপলক্ষে থানায় উপস্থিত হলে লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপার মহোদয়কে সশস্ত্র সালাম প্রদর্শন করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও অবৈধ সমাবেশ মোকাবেলায় পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্ত আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি গাড়ির বিধি মোতাবেক ব্যবহার, যথানিয়মে ইউনিফর্ম পরিধান করা, থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি 'থানাকে জনগণের আস্থার আশ্রয়স্থল' হিসেবে গড়ে তোলার লক্ষে ভুক্তভোগী, সেবাপ্রার্থী, ভিকটিমসহ কেউ যাতে সেবা বঞ্চিত না হয় বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

অতঃপর পুলিশ সুপার মহোদয় লোহাগড়া থানা চত্বরে বকুল ফুলের চারা রোপন করেন।

এ সময় জনাব নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, জনাব আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক(তদন্ত), লোহাগড়া থানা, নড়াইলসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর