নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগড়ায় বাবুলকে কুপিয়ে হত্যা, ২৭ জনকে আসামি করে মামলা

নিহত বাবুল শেখ

নড়াইলের লোহাগড়ায় তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
গত বুধবার রাতে নিহতের স্ত্রী  সাজেদা বেগম (৫০) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে    ২৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের বাবুল শেখকে দেশীয় অস্ত্র (পাট কাটার হাঁসো) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাবুল শেখ ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনার পর থেকে রিপন শেখসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।
নিহতের স্ত্রী বলেন, আমার স্বামীকে  কুপিয়ে  নির্মমভাবে হত্যা করেছে আসামীরা। হত্যার পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। আমার স্বামীর হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাসির উদ্দিন বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় গত বুধবার রাতে থানায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪২ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে