নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নড়াইলের লোহাগড়ায় কাচাঁ মরিচের বাজার অস্থির, খুচরায় কেজি ৪০০

লোহাগড়া বাজার থেকে তোলা ছবি


নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌর সভার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা হওয়ার কারণে মধ্যবিত্ত এবং

নিম্ন মধ্যবিত্ত লোকজনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। গত সপ্তাহেও এ মরিচ বিক্রয় হয়েছে প্রতি কেজি ২৪০ থেকে ২৮০ টাকায়।

গতকাল সোমবার সকালে এ উপজেলার লোহাগড়া, শিয়রবর, এডেন্দা, দিঘলিয়া, মানিকগঞ্জ, লক্ষীপাশা ও লাহুড়িয়া বাজারে গেলে ব্যবসায়ীরা জানান, বর্ষার সময় প্রতি বছরই মরিচের দাম হুটহাট বাড়ে।

বৃষ্টি বেশি হলে মরিচে পচন ধরে নষ্ট হয়। এসব কারণে কাঁচা মরিচের আমদানি কমে যাওয়ায় তাদের কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় ক্রয় করতে হচ্ছে।

লোহাগড়া খুচরা বাজারে কাঁচা মরিচ ৩৬০ টাকা থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হতে

দেখা গেছে। ক্রেতারাও মরিচ কেনায় হাত গুটিয়ে এনেছেন। বেশিরভাগ

ক্রেতাই আড়াইশো গ্রাম মরিচ কিনছেন। যার দাম ৯০ টাকা থেকে ১০০ টাকা।

লোহাগড়া বাজার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, বৃষ্টিতে মরিচের দাম বাড়ে। তবে সেই তুলনায় এবার বৃষ্টি কম। তারপরও বেড়েছে দাম। গাছে এবার মরিচের ফলনও কম। বৃষ্টির সময় কাঁচা মরিচ দ্রুত পঁচে যায়। গ্রামগঞ্জের আড়তে দাম বেশি।

ব্যবসায়ী মো. ইকবাল হোসেন জানান, কাঁচা মরিচ আমদানি না হওয়ায় সরবরাহে চাপ পড়েছে। সেজন্য হাট বাজারে বেশি দামে মরিচ বিক্রি হচ্ছে।

ক্রেতা মো. রমজান, রিয়াজ, আলিম ও সেকেন্দার মোল্যা জানান, গত সপ্তাহে এ কাঁচা মরিচের দাম ছিল ২৪০ টাকা থেকে ২৬০ টাকা কেজি। সেই মরিচের দাম এখন দাঁড়িয়েছে প্রতিকেজি ৩৬০

টাকা থেকে ৪০০ টাকায়। সে জন্য আমরা

প্রয়োজনের তাগিদে আড়াইশো গ্রাম করে কাঁচা মরিচ ক্রয় করলাম। প্রতিআড়াইশো গ্রামের দাম১০০ টাকা। 

আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪২ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে