নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুন্সীগঞ্জে আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব

গত শুক্রবার (২১ অক্টোবর) থেকে মহা ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের মন্দির-মণ্ডপগুলো সেজেছে বর্ণাঢ্য সাজে, যা একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে।


এবছর জেলার ৩৫৬ টি স্থানে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫৩ টি স্থায়ী ও ১০৩ টি অস্থায়ী। জেলার ৬ উপজেলার মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৪৪ টি, টংগিবাড়ীতে ৫৪ টি, গজারিয়ায় ১০ টি, লৌহজংয়ে ৩৭ টি, সিরাজদিখানে ১২৭ টি ও শ্রীনগরে ৮৪টি স্থানে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর অষ্টমী, ২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর দশমী অনুষ্ঠিত হবে।


শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন ও পুলিশ সুপার মোঃ আসলাম খান মুন্সিগঞ্জ জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও থাকবে। অধিক জনসমাগম ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় র‌্যাবের টহল থাকবে। এছাড়া পূজামণ্ডপগুলোতে আইপি ক্যামেরা এবং প্রয়োজনে রিচার্জেবল আইপি ক্যামেরা স্থাপন এবং ধারণকৃত ফুটেজ সংরক্ষণসহ স্থাপনকৃত ক্যামেরার সাথে সংশ্লিষ্ট ইউএনও অফিস ও থানাকে সংযুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া নামায ও আজানের সময় মসজিদ পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোতে ঢাক-ঢোল বাজানো ও সকল প্রকার শব্দযন্ত্রের ব্যবহার বন্ধ রাখার আহবান জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।


উপজেলাভিত্তিক পূজামণ্ডপগুলোর জন্য মেডিকেল টিম গঠনে জেলা সিভিল সার্জন অফিসের প্রতি নির্দেশনা রয়েছে। পূজা উপলক্ষে সকল প্রকার মেলা কিংবা অন্য কোন অনুষ্ঠান আয়োজন করতে নিরুৎসাহিত করার জন্য বলা হয়েছে। এছাড়াও আশপাশে মাদক, হাউজি ও জুয়ার আসর যাতে বসতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, পূজা উদযাপন পরিষদ ও স্ব স্ব মণ্ডপ কতৃপক্ষকে নজরদারির নির্দেশনা দেয়া হয়েছে।


জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী বলেন, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ঐতিহ্য প্রাচীনকাল থেকেই মুন্সিগঞ্জে রয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে অসাম্প্রদায়িক দৃষ্ঠান্ত বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। তিনি দলমত নির্বিশেষে পূজার আনন্দ ভাগাভাগি করে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।


জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মুন্সিগঞ্জ জেলায় সবসময় অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হয়ে আসছে। এ বছর স্ব-স্ব মন্দিরে মন্দিরভিত্তিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে। পূজার সময় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ থেকে বিরত থাকারও আহবান জানান তিনি।

আরও খবর