নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে মাগুরার শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মিনি স্টেডিয়াম মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


ওই সমাবেশ থেকে নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকে ‘ইসলাম বিরোধী’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়।


সমাবেশে বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল নারীবিষয়ক সংস্কার কমিশন একটি সুপারিশপত্র জমা দিয়েছে, যেখানে সব ধর্মের নারীদের জন্য সমানাধিকার নিশ্চিত করতে ‘অভিন্ন পারিবারিক আইন’ প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে। এতে বিয়ে, তালাক, উত্তরাধিকার, ভরণপোষণসহ বিভিন্ন বিষয়ে ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক প্রস্তাব রাখা হয়েছে।


বক্তারা আরো বলেন, সুপারিশগুলো কুরআন ও সুন্নাহর বিরু দ্ধে এবং ধর্মীয় বিশ্বাসে আ*ঘাত হানে। অতীতেও এমন প্রচেষ্টা হয়েছিল; কিন্তু ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদে তা আটকে গিয়েছিল। ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে গেলে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। পরে বক্তারা আরো জানান, আগামী ৩ মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।


সমাবেশে হেফাজতে ইসলামের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জিহাদুল ইসলাম,সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর