নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত



মাগুরায় শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬.০০ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


পুষ্পমাল্য অর্পণে নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বদরুল আলম হিরো, সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল সাহা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।  


এ সময় উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখা, উপজেলা পূজা উদযাপন পরিষদ,  উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,  সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। 


এরপর উপজেলা প্রশাসন কর্তৃক সকাল সাড়ে ৭ টায় উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।



Tag
আরও খবর