নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাগুরার শ্রীপুরে দুটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার।


আইন-শৃঙ্খল বাহিনীর যৌথ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীররাতে মাগুরার শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ ওয়ার্ডের গ্রামপুলিশ বিকাশ দাশের তথ্যের ভিত্তিতে মঙ্গলার রাত অনুমান পৌনে বারোটার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে অভিযান পরিচালনা করে তুহিন কাজীর সারের গোডাউনের সম্মুখ চাকদাহ-নবগ্রাম সড়কের পাশ থেকে সাদা ব্যাগে ভরা পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।


এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান, সারাদেশে পুলিশ বাহিনীর লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের লাইসেন্স দেওয়া সকল অস্ত্র জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। গত ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৪ সেপ্টেম্বর থেকে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমরা মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর