নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাগুরায় শিক্ষার্থীরা ৩০ শতাংশ পরিবহন ভাড়া কমালো


 মাগুরায় ছাত্রদের জন্য ৩০ শতাংশ পরিবহন ভাড়া কমানো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় শহীদ ছাত্রদের নামে সড়কের নামকরণ এবং দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ত্রানসহায়তাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবগত করার জন্য প্রেস ব্রিফিং করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরার জেলা সমন্বনায়ক।সোমবার বিকেল ৫টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ভবনের সামনে  এ প্রেসব্রিফিং করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বনায়ক শফিকুল ইসলাম। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


প্রেস ব্রিফিংয়ে সমন্বয়ক শফিকুল ইসলাম বলেন, মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের পরিপেক্ষিতে সাতটি অভ্যন্তরীণ  রুটে  ছাত্রদের জন্য বাসে ৩০% কম ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করেছে  জেলা বাস মালিক সমিতি।  


জেলা সদরের সঙ্গে মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার সাতটি রুটে শুধুমাত্র শুক্রবার ব্যতীত প্রতিদিন শিক্ষার্থীরা তাদের প্রতষ্ঠিানের পরিচয়পত্র দেখানোর সাপেক্ষে ৩০% কম খরচে যাতায়াত করতে পারবে। 


এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে শহরের ভায়না মোড় থেকে পারনান্দুয়ালী পর্যন্ত সড়কটি ছাত্র আন্দোলনে শহীদ রাব্বির নামে ও শ্রীপুরের ওয়াপদা থেকে নাকোল বাজার পর্যন্ত শহীদ ফরহাদের নামে সড়ক  নামকরণ সম্পন্ন হয়েছে বলে জানান তারা। এছাড়া জেলার অন্যান্য শহীদদের নামে তাদের নিজ-নিজ এলাকায় সড়ক ও সেতুর নামকরণের কাজ চলছে। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলার পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য প্রায় ৫ লাখ টাকার ত্রান সমাগ্রী পাঠানো বন্যাকবলিত এলাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।


Tag
আরও খবর