নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিয়ে পড়ানোর কথা বলে কাজীকে ডেকে হাতুড়িপেটা, ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি


মাগুরার শ্রীপুরে বিয়ে পড়ানোর কথা বলে মো. আলী রেজা (৫৭) নামে এক কাজীকে ফোনে নিয়ে বেধড়ক হাতুড়িপেটা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চিলগাড়ী বাজারের পাশে এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন যাবত শ্রীপুর সদর ইউনিয়নে কাবিন রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি লাঙ্গলবাঁধ আদিল উদ্দিন কলেজের ধর্মীয় প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বর্তমানে আহত ওই কাজী ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 



এ বিষয়ে আহত কাজী মো. আলী রেজা মুঠোফোনে জানান, মঙ্গলবার রাতে ০১৯৫১০৩০৯৭৪ নাম্বার থেকে একটা কল আসে। ওই নাম্বার থেকে আমাকে জানাই, রাতে চিলগাড়ী এলাকায় একটি বিয়ে আছে, সেখানে আমাকে যেতে হবে। পরে আমি রাতে চিলগাড়ী বাজার থেকে একটু এগিয়ে ওই নাম্বারে ফোন করি। এ সময় মুখ বাঁধা অবস্থায় একজন এগিয়ে এসে বলেন, আমি মেয়ের চাচা চলেন। এ কথা বলার সাথে সাথে আমাকে গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরে। এ সময় বেশ কয়েকজন এগিয়ে আসে এবং তিন জন আমাকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। পরে আমার চেচামেচিতে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থার অবনতি হলে আমাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।



তিনি অভিযোগ করে আরোও জানান, দীর্ঘদিন খড়িবাড়িয়া গ্রামের ওয়ালিউল্লাহ নামে একজনকে সাথে রেখে কাজ করতাম। তার বিভিন্ন খারাপ কার্যকলাপের তাকে আমার সাথে আর রাখি না। এ জন্য সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দেই। আমার উপর এ হামলার ঘটনার জন্য সেই দায়ী। আমি এ ঘটনার সঠিক বিচার চাই। 



যে নাম্বারে ফোন করে ডাকা হয়েছিল ওই নাম্বারে বার বার ফোন করার পরেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।



এ বিষয়ে ওয়ালিউল্লাহ মুঠোফোনে জানান, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। সে যদি আমাকে দোষারোপ করে থাকেন তাহলে মিথ্যাভাবে দোষারোপ করছেন। 



এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় আহত ওই ব্যক্তি থানায় আসছিলেন। খুব অসুস্থ থাকায় তাঁর চিকিৎসা নেওয়া জরুরি ছিল। পরে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 


Tag
আরও খবর