নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীপুরে দেশীয় অস্ত্র উদ্ধার


মাগুরার শ্রীপুরে রাজিব জোয়ার্দার ও শিমুল ঘোষ ও আকেন শেখের দোকান থেকে ধারলো ২ টি চাপাতি ও ২ টি ছোল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বাজার কমিটি ও স্থানীয়রা অস্ত্রগুলো উদ্ধার করে। বাজার কমিটি ও স্থানীয়রা শ্রীকোল ইউনিয়ন পরিষদে দেশীয় অস্ত্রসহ বারইপাড়া গ্রামের রাজিব জোয়ার্দ্দার ও খড়িবাড়িয়া গ্রামের আকেন শেখকে নিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অস্ত্রগুলো শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। 


স্থানীয়দের দাবি, খামারপাড়া বাজারে রাজিব জোয়ার্দার, শিমুল ঘোষ ও আকেন শেখের দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-আমিন মোল্যা বড় ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্রগুলো রেখেছে। সেই সাথে এ কর্মকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে অভিযুক্ত রাজিব জোয়ার্দার বলেন, আমার দোকানে বারইপাড়া গ্রামের নজরুল মোল্যার ছেলে আল-আমিন মোল্যা আসা-যাওয়া করে। দোকানের চাবিও তার কাছে আছে। কখন যে সে এ অস্ত্রগুলো রেখেছে আমি জানি না। 


এ বিষয়ে খামারপাড়া বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, তাদের দোকানে অস্ত্র রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে বাজার কমিটি ও স্থানীয়রা দোকানে তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ রাজিব জোয়ার্দার ও আকেন শেখকে পরিষদে হাজির করেছি। 


এ বিষয়ে খামারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্যা শাহাদৎ হোসেন বলেন, আমরা এ বিষয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ ইউনিয়ন পরিষদে বসেছিলাম। পরে বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। 


এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, সেখানে পুলিশ গিয়ে অস্ত্র উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


Tag
আরও খবর