নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

★★মাদারীপুর-১, শিবচর আসনে বিএনপি নেতা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।★★

মাদারীপুর-১, শিবচর আসনে বিএনপি নেতা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকেলে ঢাক- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীরা এ প্রতিবাদ মিছিলে অংশ নেন। এসময় আন্দোলনকারীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের বিএনপি রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছেন। তার নেতৃত্বেই বিএনপি আজও সুসংগঠিত ও সক্রিয় রয়েছে।


তারা আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে কামাল জামান মোল্লার জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করতে চাইছে। তারা সতর্ক করে বলেন, এই ধরনের ষড়যন্ত্র বিএনপি ও শিবচরের জনগণ কখনও মেনে নেবে না। যদি বিএনপি এই আসনে বিজয় চায়, তাহলে কামাল জামান মোল্লার বিকল্প নেই।


প্রতিবাদকারীরা দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহার করে ধানের শীষ প্রতীকে কামাল জামান মোল্লার প্রার্থিতা পুনর্বহালের দাবি জানান। তারা বলেন, জনগণের রায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত শিবচরের মানুষ মেনে নেবে না।


প্রতিবাদ মিছিল শেষে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

Tag
আরও খবর