নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৎস্য মন্ত্রণালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ত্বরান্বিত

মাদারীপুরের শিবচর, মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় মৎস্য মন্ত্রণালয় ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আয়োজন করা হয়েছে। পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে কারেন্ট জাল ধ্বংস, ইলিশ বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, উপসচিব সুজয় চৌধুরী, প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন অর রশিদ চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা (মুন্সীগঞ্জ) মো. গোলাম মেহেদী হাসান, শিবচরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, শ্রীনগরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও লৌহজংয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।


অভিযানের সময় নদীর বিভিন্ন পয়েন্টে টহল পরিচালনা করা হয়। প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত প্রায় ৮ কেজি ইলিশ স্থানীয় একটি মাদরাসায় বিতরণ করা হয়, যাতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও মা ইলিশ সংরক্ষণে অংশগ্রহণ করতে পারে।


মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে, যাতে মা ইলিশের প্রজনন নিশ্চিত করা যায় এবং নদীতে অবৈধ জালের ব্যবহার প্রতিরোধ করা যায়।

Tag
আরও খবর