নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যুব সমাজের আয়োজনে শিবচরে জমজমাট মিনি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শিবচর (মাদারীপুর):

মাদারীপুরের শিবচর উপজেলায় যাদুয়ারচর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এক মাসব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয়।


দীর্ঘ এক মাসব্যাপী উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় যাদুয়ারচর একতা সংঘ ক্লাব ও যাদুয়ারচর খান কান্দি ক্লাব। ফাইনাল খেলায় যাদুয়ারচর খান কান্দি ক্লাব প্রতিপক্ষ যাদুয়ারচর একতা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ১ নং যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, শিবচর উপজেলা  মোঃ মহিউদ্দিন খান, শিবচর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রোকন হাওলাদার ও জাতীয় দৈনিক ‘স্বদেশ প্রতিদিন’-এর শিবচর উপজেলা প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্ন ব্যাক্তিরা।


খেলা দেখতে এলাকার সর্বস্তরের মানুষ মাঠে ভিড় জমায়। ফাইনাল খেলাকে ঘিরে যাদুয়ারচর এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় তরুণ-যুবকদের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি শিবচরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকরা।

Tag
আরও খবর