নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিবচরে মরহুম ছাত্রনেতা আমির হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতৃবৃন্দ

মো. গোলাম মোস্তফা,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবচর উপজেলা ও বরহামগঞ্জ কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, প্রয়াত আমির হোসেন (সাবেক চেয়ারম্যান, বাঁশকান্দি ইউনিয়ন)-এর কবর জিয়ারত করেছেন শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


শনিবার সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে মরহুমের কবর জিয়ারত করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান, সদস্য সচিব জনাব সোহেল রানা এবং নবগঠিত শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মো. সাইদুজ্জামান নাসিম ফারাজি।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক ও বর্তমান শিবচর উপজেলা সেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহ্বায়ক  মো. মহিউদ্দিন খান, শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর ব্যাপারীসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।


নেতৃবৃন্দ মরহুম আমির হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “আমির হোসেন ছিলেন শিবচর ছাত্রদল গঠনের অন্যতম পথপ্রদর্শক, তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার অভাব আজও শিবচরের রাজনীতিতে অনুভূত হয়।”

Tag
আরও খবর