নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডাসারে বিয়ের বয়স হলেও বিয়ের বন্ধের নির্দেশ ইউএনও”র

ডাসারে বিয়ের বয়স হলেও বিয়ের বন্ধের নির্দেশ ইউএনও”র


মোঃ মানিক তালুকদারঃ কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি। 


মাদারীপুরের ডাসারে মেয়ের বিয়ের বয়স হলেও বিয়ে বন্ধও এক ঘন্টার মধ্যে গেট ভাঙ্গার নির্দেশ দিলেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন। মেয়ের পরিবারের লোকজন বলেন বিয়ের বয়স হয়েছে এবং জন্মনিবন্ধন মেয়ের কাছে,সে ঢাকা থেকে নিয়ে আসবে।

গতকাল সকালে এ ঘটনা ঘটে।

সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,ডাসার উপজেলার ডাসার গ্রামের মোঃ রুহুল আমিন মাতুব্বরের মেয়ের বিয়ের বয়স আঠারো হলে,তার পরিবারের লোকজন পারিবারিক ভাবে পাত্র পছন্দ করে আগামী কাল বুধবার বিয়ের দিন ধার্য করেন এবং সব আয়োজন প্রায় সম্পন্ন করেন। অতপর গতকাল সোমবার সকালে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন তার প্রতিনিধি হিসেবে বিয়ে বাড়িতে ডাসার ইউপি সচিব সুশান্ত বৈদ্যকে বিয়ে বন্ধ করার জন্য পাঠান। ইউপি সচিব বিয়ে বন্ধ করার নির্দেশ দেন এবং তার মুঠোফোন দিয়ে ডাসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সজিব মাতুব্বরকে ইউএনওর সাথে কথা বলিয়ে দেন। 

সে সময় ইউএনও মেম্বার সজিব মাতুব্বরকে এক ঘন্টার মধ্যে বিয়ের গেট ভাঙ্গার নির্দেশ প্রদান করেন।

ভুক্তভোগী পরিবারের লোকজন বলেন, আমাদের বাড়িতে বিয়ে বন্ধ করার জন্য ইউএনওর লোক আসে এবং মেয়ের বয়সের কাগজ দেখতে চায়। আমরা তাদেরকে অনুরোধ করে বলি, আমার মেয়ে ঢাকা একটি কওমী মাদ্রাসায় পড়াশুনা করেন। তার জন্মনিবন্ধনে বয়স আঠারো হয়েছে। কিন্তুু জন্মনিবন্ধনের কাগজ মেয়ের কাছে আছে,সে ঢাকা থেকে নিয়ে আসতেছে। কিন্তু তারা আমাদের কথা না শুনে বিয়ে বন্ধ এবং বিয়ের গেট ভাঙ্গার নির্দেশ দিয়ে যায়। পরে তাদের কথামত বিয়ের গেট ভেঙ্গে ফেলী।

ইউপি সদস্য সজিব মাতুব্বর বলেন, ইউপি সচিবের মুঠোফোনে ইউএনও আমাকে একঘন্টার মধ্যে বিয়ের গেট ভাঙ্গার নির্দেশ দেন ও বিয়ে বন্ধ করতে বলেন।

ডাসার ইউপি সচিব সুশান্ত বৈদ্য বলেন, ইউএনও স্যারের নির্দেশে আমি বিয়ে বাড়ি গিয়ে মেয়ের পরিবারের কাছে মেয়ের জন্মনিবন্ধনের কাগজ দেখাতে বলি,কিন্তু তারা জন্মনিবন্ধনের কাগজ দেখাতে পারে না বিদায়,বিয়ের গেট ভাঙ্গতে ও বিয়ে বন্ধ করতে বলে আসি।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, আমি বিয়ে বাড়িতে লোক পাঠিয়ে ছিলাম,তারা কাগজ দেখাতে পারেনি,বিদায় বিয়ে বন্ধ ও গেট ভাঙ্গার কথা বলা হয়েছে। কাগজ না দেখাতে পারলে, মুখের কথা কি বিশ্বাস করা যায়। কাগজে বয়স হলে সমস্যা নাই।

Tag
আরও খবর