নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালকিনিতে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ।

মোঃমানিক তালুকদার - কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি। 

মাদারীপুরের কালকিনিতে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে মোঃ শফিকুল আলম (৩৮) নামে এক বড় ভাইকে কাচি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তবে কি কারনে তিনি খুন হয়েছেন তা জানাযায়নি। শফিকুল আলম ঢাকায় ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতে। নিহত শফিকুল আলম উপজেলার সাহেবরামপুর এলাকার পশ্চিম সাহেবরামপুর গ্রামের ছাইদুল আকনের বড় ছেলে। আজ বৃহস্পতিবার বিকালে এ খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, বাড়িতে জমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ী মোঃ শফিকুল আলম কিছু দিন আগে গ্রামের বাড়িতে আসেন। আজ বৃহস্পতিবার বিকালে শফিকুল আলম ব্যক্তিগত কাজে একা বাড়ি থেকে বের হন। এসময় তার ছোট ভাই ছায়েম আকন মাদকাশক্ত হয়ে পেছন থেকে কাচি দিয়ে মাথার উপর কয়েকটি কোপ দেয়। এতে করে শফিকুল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এ বিষয়টি দেখে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্ত  ছায়েম আকনকে খুনের অভিযোগে আটক করে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

নিহতের মেঝ ভাই ছালেক আকন বলেন, আমার বড় ভাইকে কে খুন করেছে আমি দেখিনি। তবে আমার ছোট ভাই এই খুন করতে পারেনা। আমার বিশ্বাস হয়না। জমি নিয়ে আমাদের সঙ্গে বাড়ির চাচাতো ভাইদের দ্বন্ধ চলছিল। তবে সন্দেহ আছে,তারা এ খুন করাতে পারে। আমরা আইনের কাছে মূল দোষীদের খুজে বের করার দাবি জানাই।

 এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ দাস জানান, কি কারনে শফিকুল আলম ভাইয়ের হাতে খুন হয়েছে আপাতত বলতে পারবো না। আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি।

Tag
আরও খবর