নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাটগ্রামে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ পাটগ্রামের কমিটি গঠন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আন্দোলন পরবর্তী নৈরাজ্য থামাতে প্রত্যেক এলাকায় গণ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পাটগ্রামের শিক্ষার্থীরা৷

চলমান পরিস্থিতি মোকাবেলায় পাটগ্রাম সরকারী হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়৷ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্যাপের সভাপতি ফিরোজ হোসাইন। এসময় বক্তব্য রাখেন স্যাপের উপদেষ্টা রিজু হাসান, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার সুমন, বৈষম্য বিরোধী আন্দোলনের পাটগ্রাম সমন্বয়ক গোলাম আজমসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান দেশের পরিস্থিতিতে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ সকল নৈরাজ্য ঠেকাতে নিজ নিজ এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে গণকমিটি করার মতামত দেন।

অনুষ্ঠানে জাসদ ছাত্রলীগের নেতা গোলাম ফারুক সরকার সুমন বলেন, প্রত্যেক বিপ্লবের পরই প্রতিবিপ্লব হয়৷ যুগে যুগে ছাত্ররাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। ২৪'এর অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের পর আমরা কোন দলীয় সরকার চাই না।

সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ভিত্তিক শাসন ব্যবস্থা প্রবর্তনের পর সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে৷ এর আগে তথাকথিত শাসন ব্যবস্থা বহাল রাখলে এ বিপ্লব ছিনতাই হয়ে যাবে৷ অপরদিকে পাটগ্রামে শিক্ষার্থীরা ভাংচুরকৃত বিভিন্ন স্থাপনা ক্লিনিং, ট্রাফিক কন্ট্রোল করতেছে৷ নতুন সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্টুডেন্ট এসোসিয়েশন অফ পাটগ্রাম-স্যাপকে সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ পাটগ্রাম গঠন করা হয়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ হোসাইনকে আহবায়ক, ইবনে রাফসান জানিকে সদস্য সচিব করে ৮ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়৷

আরও খবর