নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অননুমোদিত পাথর ভাঙা মেশিনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অননুমোদিত পাথর ভাঙা মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পাথর ভাঙা মেশিন দিয়ে যত্রতত্র পাথর ভাঙা হচ্ছে। এতে পরিবেশ দূষিত হয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। অবৈধ মেশিনে পাথর ভাঙা বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম। এ সময় চার জন মেশিনের মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। একই দিন পাটগ্রাম ইউনিয়ন হয়ে প্রবাহিত ধরলা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিনও ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। অভিযানে পাটগ্রাম থানা পুলিশ ও ডিএসবি পুলিশ লালমনিরহাটের সদস্যরা অংশ নেন।  

ভ্রাম্যমান আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, ‘পরিবেশের সুরক্ষায় অবৈধ মেশিন বন্ধে অভিযান চালানো অব্যাহত থাকবে। পাথর ভাঙা মেশিন গুলোর অনুমোদন ছিলনা ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকায় জরিমানা করা হয়েছে।’

আরও খবর