নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্কুল বন্ধ রেখে আন্দোলনে নামার ঘোষণা শিক্ষকদের

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে পাটগ্রাম তারকনাথ টিএন স্কুল এন্ড কলেজে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি। উপজেলার পাটগ্রাম তারকনাথ টিএন স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির উপজেলা শাখার নেতারা। গত ১১জুলাই থেকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে শতাধিক শিক্ষক-কর্মচারী।

বাংলাদেশ শিক্ষক সমিতি পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে বলেন , এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে পাহাড়সম বৈষম্য।

তিনি আরও বলেন, সারাদেশ থেকে আসা শিক্ষক-কর্মচারীরা সব বাধা-বিপত্তি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার তাদের দাবিগুলো গুরুত্ব দিচ্ছে না। তাই আজ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সব শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল এক ধাপ নিচে এবং সহকারী প্রধান শিক্ষকদের উচ্চ স্কেল না দেওয়ায় উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল এখন সমান। এ ছাড়াও অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ভাতা পাওয়ায়। দীর্ঘসূত্রতার কথাও জানান শিক্ষকরা।

এসময় উপস্থিত ছিলেন,নির্জারকোট হাজি মহিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির পাটগ্রাম উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন প্রধান, ধবলসুতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংগঠনিক সম্পাদক (বাশিস) তহিদুল ইসলাম তৌহিদ, পাটগ্রাম তারকনাথ টিএন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোমিনুল হক কোয়েল,পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম রবি প্রমুখ।

আরও খবর