নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দহগ্রামে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাইদুল ইসলাম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৮জুলাই) দুপুরে দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা ইসলামপুর এলাকা থেকে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। সাইদুল ইসলাম দহগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আঙ্গোরপোতা ইসলামপুর এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম ইসলামের ছেলে ও কফিল উদ্দিন ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র। 

স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম প্রায় সময়ই পুকুরের উপরে থাকা বৈদ্যুতিক তার ধরে পুকুরের মাঝখানে গিয়ে মাঝ পুকুরে লাফ দিতো। আজকেও দুপুরে এভাবে গোসল করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। এরপর এলাকায় জানাজানি হলে তাকে খুঁজতে কয়েকজন পুকুরে নামে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিস কর্মীদের পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় পুনরায় এলাকাবাসী খোঁজাখুঁজির পর পুকুর থেকে সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক তারে শক খেয়ে পুকুরের পানিতে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

আরও খবর