নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রায়পুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৬টি মামলা দায়ের

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের যানজট নিরসনে একটি শক্তিশালী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খাঁন এবং সহকারী কমিশনার (ভুমি) মো. শাহেদ আরমান।

এই অভিযানে ফুটপাতে অবৈধভাবে বসে থাকা ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং সড়কগুলো দখলমুক্ত করা হয়। একইসাথে, ফুটপাতে যত্রতত্র পার্কিং করা মোটরযান, হেলমেট ছাড়া চালনা এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া নিত্যপন্যের মূল্য বৃদ্ধি রোধ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৬টি মামলা দায়ের করে মোট ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর সেনা ক্যাম্পের সদস্যরা এবং পুলিশের একটি টিম।

ইউএনও মো. ইমরান খাঁন এসময় বলেন, ‘‘পৌর শহরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন একসাথে কাজ করছে। সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। একইসাথে, সড়ক যানজট মুক্ত রাখতে এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা আনতে সকল চালককে সচেতন করা হয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘এ অভিযান পুরো রমজান মাস ব্যাপী অব্যাহত থাকবে।’’ এভাবে, রায়পুর পৌর শহরে যানজট সমস্যা সমাধানে প্রশাসনের এই কার্যক্রম শহরবাসীর জন্য একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে