নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ্যাড. নয়ন জনপ্রিয়তায় সবার উর্ধ্বে

আগামীকাল ২২ নভেম্বর লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আবারো সাঃ সম্পাদক হিসেবে এডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন এমপিকেই চায় তৃনমূলের নেতা-কর্মীরা। প্রায় আট বছর পর লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন হতে যাচ্ছে। বিগত সম্মেলনেও এডভোকেট নয়ন সাঃ সম্পাদক নির্বাচিত হন। এখানকার নেতা-কর্মীরা মনে করে এডোকেট নয়ন দলের দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত দলের সার্বিক উন্নয়ন হয়েছে। সাংসদ নির্বাচিত হয়ে তিনি আরো একধাপ এগিয়ে দল এবং জনগনের জন্য নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন। 
রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, এডভোকেট নয়ন ভাই লক্ষ্মীপুরের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি কর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ান, এমন নেতাকে আমরা আবারো লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের নেতৃত্বে দেখতে চাই। রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, এডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন এমপি দলের কর্মীদের জন্য ভালো বন্ধু, জনগনের জন উত্তম সাহায্যকারী, তিনি দলের উন্নয়নে অকাতরে কাজ করে যাচ্ছেন, এ পর্যন্ত জেলার প্রায় প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভা, উপজেলার কমিটিগুলো যোগ্য নের্তৃত্বে শক্তিশালী করেছেন, আবারো তাঁকে দলের প্রয়োজনে নের্তৃত্বে দেখতে চাই। রায়পুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী জামশেদ কবীর বাক্কিবিল্লাহ বলেন, এডভোকেট নয়ন ভাই দলের দায়িত্ব নেয়ার পর থেকে দল অনেক শক্তিশালী, তাঁর নেতৃত্বে  জেলার প্রায় প্রত্যেকটি ওয়ার্ড-ইউনিয়ন, পৌরসভা-উপজেলা এবং জেলা পরিষদে দলীয় নেতা-কর্মীগন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি দল এবং জনগনের কল্যানে অকাতরে কাজ করে যাচ্ছেন। রায়পুর পৌর আওয়ামীলীগের সাঃ সম্পাদক আবু সাঈদ জুটন বলেন, তৃনমূলে এডভোকেট নয়ন ভাইয়ের জনপ্রিয়তা সবার উর্দ্ধে। তিনি দায়িত্বে আসার পর থেকে দও ও জনগন উপকৃত হচ্ছে, তিনি জনগনের কল্যানে নিজ খরচে ২০০ গভীর নলকুপ স্থাপন করে দিয়েছেন, সরকারের উন্নয়ন বরাদ্ধে তিনি কোন সুবিধা নেননা। তিনি দলীয় নেতা-কর্মীদের আশার আলো, আগামীকালকের সম্মেলনে তাঁকে আবারো লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক হিসেবে দেখতে চাই, তাঁর কোন বিকল্প নাই।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে