নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লক্ষ্মীপুরে দূর্বৃত্তদের হামলায় ৪ ছাত্রলীগ নেতা-কর্মী গুলিবিদ্ধ,প্রতিবাদে বিক্ষোভ

ছবি: দেশচিত্র

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দূর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা এম সজিবসহ ৪জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে মধ্যরাতে পাঁচপাড়া এলাকার যৈদের পুকুর পাড়ে মটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করে দূর্বত্তরা। এতে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এম সজিব, সাঈফুল ইসলাম, জয় ও রাফি গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত আহত হন।

এ ঘটনায় স্থানীয় চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী বাবলু ও তার বাহিনীর সদস্যদের দায়ী করে অবিলম্বে হামলা কারীদের গ্রেফতারের দাবী জানান আওয়ামীলীগ নেতারা। তবে অভিযুক্ত কাজী বাবলু অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের শিকার বলে দাবী করেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, মধ্য রাতে তিনকর্মী ও ছাত্রলীগ নেতা সজিবসহ ৪ জন একটি ওয়াজ মাহফিল থেকে মটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। হঠাৎ স্থানীয় পাঁচপাড়া এলাকায় যৈদের পুকুর পাড়ে তারা পৌছালে তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করে দূর্বত্তরা। এসময় তারা প্রত্যেকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে আশে পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। এসময় অবস্থার অবনতিতে কর্তব্যরত চিকিৎসক রাফি ছাড়া অন্য ৩ জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। এদিকে এ ঘটনার পর থেকে স্থানীয় চন্দ্রগঞ্জ বাজার জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঘটনাস্থল এলাকা।  দুপুরে বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধের চেষ্টা করে দলীয় নেতা-কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় দলীয় নেতা-কর্মীরা হামলা ও গুলির ঘটনায় য়’ানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলুকে দায়ী করেছেন। তাদের দাবী একের পর এক হত্যা,হামলা ও চাঁদাবাজি করলেও পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ করেন। তাই কাজী বাবলু ও তার সহযোগিরা আরো বেপোরায়া হয়ে উঠেছে।  এবার চার ছাত্রলীগ নেতাকর্মীর ওপর হামলা ও গুলির ঘটনার জন্য বাবলুকেই দায়ী করেন তারা।   

তবে অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী বাবলু বলেন, বিগত ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট করা ব্যাক্তিরাই এখন আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। ৩য় কোন পক্ষ ঘটনা ঘটিয়ে সুবিধা নিচ্ছেন কিনা সেটা খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদ হোসেন জানান, ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় কেউ কেউ সুবিধা নিতে চাচ্ছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এখনো থানায় মামলা হয়নি।

আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে