নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তফসিল ঘোষণার প্রতিবাদে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন অবঃ মুহাঃ ইব্রাহিম বলেন জন আকাঙ্খার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনী তফসিল ঘোষণা, জনগনের সাথে তামাশার শামিল।


আজ বৃহস্পতিবার(১৬ নভেম্বর)দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাঃ ইব্রাহিম এর সভাপতিত্বে ও জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় কেন্দ্র ঘোষিত দলীয় সরকারের অধীনে একতরফাভাবে তফসিল ঘোষণার প্রতিবাদে দক্ষিণ তেমুহনী  থেকেও বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।


সভাপতি আরো বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দলীয় সরকারের বাইরে নিরপেক্ষ সরকার ছাড়া যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তা দেশের জনগণ কোনভাবেই মেনে নিবে না।


জেলা সেক্রেটারি মাওঃ মহিউদ্দিন বলেন, গতকালকের নির্বাচনী তফসিলে দেশের জনগনের ভোটাধিকার নিশ্চিত হবে না। বর্তমান নির্বাচন কমিশন আরো একটি প্রহসনের নির্বাচনের পথে হাটার যে ঘোষণা দিয়েছে তা জনগন সফল হতে দিবে না।


এতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ হ ম নোমান সিরাজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুজ জাহের আরেফী, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাঃ লোকমান হোসাইন , জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ ইমরান হোসাইন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ডাঃ নাছির আহমেদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওঃ ইসমাঈল সিরাজী ও ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাঃ হাবিবুর রহমান প্রমুখ।

আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে