নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফার্মাসিস্টের মৃত্যু, তদন্তের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

নেত্রকোনায় ফার্মাসিস্ট বিজয় দেবনাথের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও রহস্য উম্মোচনের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখা।


আজ বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার সময় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। ঘটনাটি হত্যাকাণ্ড হলে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


মানববন্ধনে বক্তব্য রাখেন— ফার্মাসিস্ট জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, দেবাসীস দাস, কামরুজ্জান টিপু, বিপ্লব হোসেন, অলিউল্যাহ মানিক ও জাহিদুর রহমান অপু প্রমুখ।


জসিম উদ্দিন বলেন, গত ৯ আগস্ট নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিজয় ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ পান। এরমধ্যে ওষুধ বিতরণ নিয়ে এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর ৩০ সেপ্টেম্বর তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটন করতে না পারলে কেন্দ্রের সিদ্ধান্তে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব। একইসঙ্গে হুমকিদাতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও ঘটনার রহস্য উদঘাটন হতে পারে। সরকারি সেবা নিশ্চিত করতে গিয়ে আমাদের ভাই বিজয় হত্যার ঘটনা খুবই দুঃখজনক।


প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে বিজয় দেবনাথ (২৭) নামের এক ফার্মাসিস্টের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিজয় দেবনাথ খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামগড় এলাকার বীরেন্দ্র কুমার নাথের ছেলে।

আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে