নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রায়পুরে ফিরোজ হাওলাদারের ব্যক্তি উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উঃ চরবংশী ইউনিয়নের পাশাপাশি দুটি ওয়ার্ড ৬নং ও ৩নং।  দুই ওয়ার্ডকে বিভক্ত করে রেখেছে একটি খাল। স্থানীয়দের কাছে এটি সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বাড়ী সংলগ্ন খাল।

খালের এপারে ৬নং ওয়ার্ড। ওপারে ৩নং ওয়ার্ড। গাছের সাকোঁ হলো এ দুই এলাকার অনেক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। শুষ্ক মৌসুমে কোনো রকম পারাপার হওয়া গেলেও বর্ষায় কষ্টের সীমা থাকে না। বিশেষ করে চরম দুর্ভোগে পড়তে হয় স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের।

এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী খালটির আলাউদ্দিন চেয়ারম্যান বাড়ী পাশে খালটিতে একটি সেতু নির্মাণের। এ জন্য স্থানীয়রা বিগত দুই যুগ ধরে সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও কোন কাজ হয়নি।

সম্প্রতি ব্যক্তিগত উদ্যেগে সেতু নির্মাণে এগিয়ে এসেছেন সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার এর বড় ছেলে স্পেন প্রবাসী সমাজ সেবক ফিরোজ হাওলাদার।

 তিনি লক্ষাধিক টাকা ব্যয়ে বহুল আকাঙ্খিত সেতুটি নির্মাণ করে দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবেক চেয়ারম্যান হাওলাদার বাড়ী সংলগ্ন এলাকায় ৪৫ ফুট দীর্ঘ একটি সেতু তৈরী করা হয়েছে। কাঠের তৈরী এ সেতু দিয়ে তিন চাকার বাহন অনায়াসে যাতায়াত করতে পারবে। খালের এ সেতু নির্মিত হওয়ায় দুই অঞ্চলের মানুষের মাঝে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে।  

শুক্রবার  (৮ ই সেপ্টেম্বর) বিকালে গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিরোজ হাওলাদার।


 এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, , ২নং উঃ চরবংশী  ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, বাবুল হাওলাদার, আঃ সোবহান মাস্টার, মাস্টার হারুনুর রশীদ, জুলহাস উদ্দিন হাওলাদার, আবু বাসেত হাওলাদার, নুরে আলম মাসুদ হাওলাদার, প্রভাষক আখতার হোসাইন খান প্রমুখ।

জানতে চাইলে ফিরোজ হাওলাদার বলেন, কিছুদিন আগে গ্রামে বেড়াতে এসে দেখতে পারি একটি সেতুর অভাবে এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। এরপর স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে সেতু নির্মাণে উদ্যোগ গ্রহণ করি। আশা করি এ সেতুর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির লাঘব হবে।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে