নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন এর বাইক চুরি

লক্ষ্মীপুর জেলার রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন এর বাইক চুরি হয়েছে। রায়পুরে প্রায় প্রতিদিন দু-একটি মোটর সাইকেল চুরির সংবাদ পাওয়া গেলেও প্রশাসন নির্বিকার। গতকালও দুটি মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেলেও বাইকগুলো উদ্ধার অথবা চোর চক্রকে ধরার ব্যাপারে পুলিশ প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। মোটর সাইকেল চুরির পিছনে এখানে রয়েছে শক্ত সিন্ডিকেট। ভুক্তভোগীরা বলছে, কিছু অসাধু পুলিশ ও রাজনৈতিক কর্তাদের মদদে চোর সিন্ডিকেট এহেন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। মোটর সাইকেল মালিকদের মধ্যে প্রতিনিয়ত আতঙ্ক ছড়িয়ে পড়ছে। চোরদের মধ্যে রায়পুর নতুন বাজারের শিশির, পৌর ৭ নং ওয়ার্ডের তছলিম উদ্দীনের ছেলে পারভেজ, পৌর ৮ নং ওয়ার্ডের বয়াতী বাড়ির আস্বাদ আলীর ছেলে মঞ্জু, কালির ছেলে মাসুদ, বিচি ফারুক, রহিম শাহীন অন্যতম। এদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এদের কেউ কেউ পুলিশের সোর্সের কাজ করে। এদের দু-একজনকে মাঝেমধ্যে পুলিশ গ্রেফতার করলেও জামিনে এসে তারা একই কাজ করে।


 রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন বলেন, গতকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার মাগরীবের নামাজ পড়ার সময় রায়পুর মীরগঞ্জ রোডের ফারুকীয়া মাদ্রাসার সামনের বাসা থেকে মোটর সাইকেলের তালা ভেঙে চোরচক্র তার লক্ষ্মীপুর-ল ১১- ১৭১৬ জিক্সার এসএফ মোটর সাইকেলটি নিয়ে যায়। রায়পুর দলিল লেখক সমিতির সাঃ সম্পাদক ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী গুলজার বলেন, কিছুদিন আগে আমার ছেলে ছাত্রলীগ নেতা কাজী হেমায়েত কাদের পানুর মোটর সাইকেলটি নিয়ে যায় চোরচক্র। রায়পুর পৌর আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আবু সাইদ জুটন জানান, তার ভাই খোকনের মোটর সাইকেলটি মীরগঞ্জ রোড থেকে নিয়ে যায় চোরচক্র। রায়পুর নতুন বাজারের বাসিন্দা ব্যাবসায়ী ও বিএনপি নেতা সেলিম জানান, তার মোটর সাইকেলটিও কিছুদিন আগে চোরচক্র নিয়ে যায়, থানায় জিডি করার পরও কোন ফল পায়নি তারা। রায়পুরের সকল সাংবাদিক নের্তৃবৃন্দ এসব চুরির প্রতিবাদ জানান। রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাঃ সম্পাদক মাহমুদ সানী প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন ভাইয়ের বাইক চুরির তীব্র নিন্দা জানাই, পাশাপাশি মোটরসাইকেলটি উদ্ধার করতঃ দ্রুত চোরচক্রকে সনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তিনি। রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ গঠনাটি শুনে দূঃখ প্রকাশ করেছেন, এবং পুলিশ প্রশাসনকে বাইকটি উদ্ধার করা এবং চোরচক্রকে ধরার আহবান জানিয়েছেন। যায়যায়দিন, রায়পুর উপজেলা প্রতিনিধি ইকরাম হোসেন মুকুল পাটোয়ারী এ ব্যাপারে দূঃখ প্রকাশ করে বলেন, পুলিশ প্রশাসন দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার করতে হবে। মোহনা টিভি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রিয়াদ এই চুরির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রত্যেকটি ডিজিটাল নাম্বার প্লেটে একটি মেমরি থাকে, সেই মেমরির সূত্র ধরে চোরাই বাইকগুলো ইচ্ছা করলে পুলিশ দ্রুত ধরতে পারে, পুলিশ প্রশাসনকে দ্রুত বাইক উদ্ধার করতঃ চোরচক্রকে ধরার আহবান জানিয়েছেন তিনি। রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন এর বাইক চুরির লিখিত অভিযোগ পেয়েছি। বাইক উদ্ধার এবং চোরচক্রকে ধরার চেষ্টা চলছে।


Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে