লক্ষ্মীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে রুহুল আমিন (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। ২৯ জুলাই (শনিবার)সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুহুল আমিন কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের শেখ আহম্মদের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারণা মামলায় ২৬ জুলাই আদালত রুহুল আমিনকে কারাগারে পাঠায়। শনিবার ভোর রাতে হঠাৎ বুকে ব্যথা উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বুকে ব্যথা নিয়ে হাজতিকে হাসপাতালে আনা হয়। এটি হার্ট অ্যাটাক ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
১ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
১২ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে