নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 10:28:57 am

লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী খোকন শেখকে (৪৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। 


লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খোকন শেখের স্ত্রী শহর বানু পরকীয়ায় জড়িয়ে দেবর ফকির আলী শেখের সঙ্গে লক্ষ্মীপুরে পালিয়ে আসেন। সেখান থেকে ফিরিয়ে নিতে আসলে খোকনের সঙ্গে তিনি যেতে রাজি হননি। এতে খোকন ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 


দণ্ডপ্রাপ্ত খোকন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় গ্রামের মেহের আলী শেখের ছেলে। 


এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়িক কারণে খোকন শেখ পরিবার নিয়ে গাজীপুরের তুরাগ থানার ভাবনারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। খোকনের চাচাতো ভাই ফকির আলীর সঙ্গে তার স্ত্রী শহর বানুর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এর একপর্যায়ে বানু তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরে তারা বিয়ে করেছেনও বলে জানা যায়। তারা লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন। ঘটনাটি জানতে পেরে স্ত্রীকে ফিরিয়ে নিতে খোকন লক্ষ্মীপুর যান। তখন বানু জানিয়ে দেন তিনি খোকনকে তালাক দিয়েছেন। তার সঙ্গে ফিরবেন না। ২০২২ সালের ১৭ মার্চ সকালে ফকির শেখ কাজে বের হয়ে যান। তখন বানু ছাড়া ঘরে আর কেউ ছিল না। বানুকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খোকন আবারও সেখানে যান। কিন্তু বানু তার সঙ্গে যেতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে তিনি খোকনের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে খোকন ঘরে থাকা ছুরি দিয়ে বানুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বানু মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। 


পরদিন নিহতের ছেলে সাইদুল ইসলাম বাদী হয়ে খোকনের বিরুদ্ধে মামলা করেন। একইদিন খোকনকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গ্রেফতারের পর থেকেই আসামি কারাগারে ছিলেন। ঘটনার ১ মাস পর গত বছরের ১৮ মে মামলার তদন্ত কর্মকর্তা ও লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। 

আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে