নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ওমানে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত, আহত ১


মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় আবদুল আহাদ (৩৭) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন মো. ছিদ্দিক (৩২) নামে আরও একজন।তাকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  


স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আবদুল আহাদ, পিতা আবদুর রশিদ এবং আহত মো. ছিদ্দিক, পিতাঃ আবু তাহের। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নের ৩নং ওয়ার্ড চর ফলকন গ্রামের বাঘা বাড়ী। উভয়ে সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।


এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের মাঝে শোক নেমে এসেছে।


নিহত আবদুল আহাদের মামা ও আহত ছিদ্দিকের চাচা ইব্রাহিম খলিল চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন, বৃহস্পতিবার (১১ মে) দুপুরের দিকে মোবাইলে ওমান থেকে আমরা দুর্ঘটনার বিষয়টি জানতে পারি।  


তিনি বলেন, আবদুল আহাদ এবং ছিদ্দিক একই সঙ্গে কাজ করতো এবং একই জায়গায় থাকতো। বৃহস্পতিবার (১১ মে) সকালে একটি সাইকেলে করে তারা দুজন পাশের একটি মার্কেটে রং আনতে যায়। পথিমধ্যে একটি ট্রাফিক সিগন্যালে তারা দাঁড়িয়ে ছিল। এসময় অন্যদিক থেকে আসা একটি গাড়ি তাদের দুইজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার ভাগিনা আবদুল আহাদের মৃত্যু হয় এবং ভাতিজা ছিদ্দিক গুরুতর আহত হয়।  


তিনি জানান, আবদুল আহাদ প্রায় ১৪ বছর ধরে ওমানে রংয়ের কাজ করতেন। প্রায় দেড় বছর আগে তিনি দেশে এসে ছুটি কাটিয়ে আবার ওমান ফিরে যান। তার এক বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। তার বাবা আবদুর রশিদ একজন কৃষক।অন্যদিকে ছিদ্দিক প্রায় ৬ বছর ধরে ওমানে রয়েছেন বলে জানান তিনি।

আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে