নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রায়পুরে হায়দারগঞ্জ-খাশেরহাট বেড়ী রাস্তায় খানাখন্দে মানুষের দুর্ভোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল হায়দরগঞ্জ থেকে চরবংশী খাশেরহাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ পিচ ঢালা রাস্তাটির একেবারে যাচ্ছেতাই অবস্থা। সমস্ত জায়গা জুড়ে খানাখন্দ গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তায় চলাচলের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। মেরামতের কোনো উদ্যোগ নেই। স্থানীয় আনোয়ার হোসেন বাবুল মোল্লা ও মোল্য এগ্রো ফার্মের সত্ত্বাধীকার রাজিব রায়হান মোল্লা সহ রাস্তায় চলাচলে ভুক্তভোগীরা জানান খানাখন্দ সৃষ্টি হওয়া ওই সড়ক মেরামত না করায় চর আবাবিল কাঠেরপুল হায়দরগঞ্জ এমপি বাজার নাসির মেম্বারের কাঠের পোল, আখতার মাস্টার বাড়ি, হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পথিমধ্যে বেরি রাস্তায় চলাচল লক্ষ জনতা কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে।


পানি উন্নয়ন বোর্ডের বেড়ী রাস্তাটি কোথাও ১০ বছর কোথাও ৫ বছর আগে মেরামত করা হয়েছিল। তারপর অদ্যবধি মেরামতের কোনো উদ্যোগ না নেয়ায় স্থানীয়দের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এলাকার মনির হোসাইন খান মোনায়েম, বাবু, সোহাগ ব্যাপারী সহ অনেকে বলেন সড়কটি দিয়ে রিকশা ইজিবাইক এম্বুলেন্স চলাচলে সমস্যা হচ্ছে। এর ফলে বাজারে ধান-চাল আনা নেয়া এবং জরুরি চিকিৎসার জন্য রোগীদের নিয়ে এলাকাবাসীর চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও রচিম উদ্দিন উদ্দিন উচ্চ বিদ্যালয়, কাঠেরপুল চরআবাবিল ন্যাশনাল আইডিয়াল স্কুল, চরআবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদ্রাসা থেকে পরিবহন ব্যবহার করে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বেশিরভাগেই এ সড়ক দিয়ে যাওয়া-আসা করেন। বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়, যা এখন চলাচলের অযােগ্য হয়ে পড়ে। অসংখ্য যাত্রী এ পথে যাতায়াত করে থাকে।


এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।হায়দরগঞ্জ-খাশেরহাট এর সাধারণ মানুষ মনে করে, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের। অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোনাে নজর নেই। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।


Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে