নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সূর্যমুখী চাষে সফলতার স্বপ্ন দেখছেন ফুলবাড়ীর কৃষকরা


সূর্যমুখী চাষে সফলতার স্বপ্ন দেখছেন ধরলা নদীবেষ্টিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষকরা। ক্ষেতগুলোতে সবেমাত্র ফুল আসতে শুরু করেছে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে হৃষ্টপুষ্ট ফুলগুলো সৌন্দর্য ছড়াচ্ছে আর কৃষকদের মনে দোলা দিচ্ছে বাম্পার ফলনের সম্ভাবনা।উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, এ বছর উপজেলার ৬টি ইউনিয়নে ৭ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের প্রয়োজনীয় বীজ,সার ও কীটনাশক দেয়ার পাশাপাশি পরামর্শ এবং দিকনির্দেশনা দেয়া হচ্ছে ।সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেল সোয়াবিনের বিকল্প হিসেবে রান্নার কাজে ব্যবহার করা যায়। সূর্যমুখীর তেল স্বাস্থ্যসম্মত, এন্টি অক্সিডেন্ট যুক্ত। ১০ কেজি সূর্যমুখীর বীজ থেকে প্রায় সাড়ে ৪ কেজি তেল উৎপাদন হয়। এ বছর উপজেলায় প্রথমবারের মতো সূর্যমুখীর আবাদ শুরু হয়েছে। আশা করছি ভালো ফলন হবে এবং আগামীতে ব্যাপকভাবে সূর্যমুখীর চাষ হবে। ফুলবাড়ী সদরের মুসল্লীপাড়া গ্রামে ফুলবাড়ী টু মহিলা কলেজ রোডের পাশেই কৃষক জয়নাল আবেদীনের সূর্যমুখী একটি দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই শত শত ফুল প্রেমি ছুটিয়ে আসছে। কেউ কেউ সূর্যমুখী ফুল ঘুরে দেখছে, কেউবা আবার ফুলের সাথে সেলফি তুলছে।



সূর্যমুখী ফুলবাগান দেখতে আসা বিপুল, মনি জেসমিন ও সিরাজ জানান, সূর্যমুখী ফুলের অপূর্ব সৌন্দর্য মানুষের মন কেড়ে নেয় বাড়ির পাশেই এরকম ফুল ফোটার খবর পেয়ে আমরা দেখতে এসেছি, সেলফি তুলছি খুব ভালো লাগছে।

 

 সূর্যমুখী চাষী কৃষক জয়নাল আবেদীন

উপজেলার চন্দ্রখানা মুছল্লিপাড়া গ্রামের কৃষক জয়নাল আবেদীন জানান, ২৯ শতক জমিতে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী আবাদ করছি। এতে তার খরচ হয়েছে সাত হাজার টাকা। শেষ পর্যন্ত যদি কোনো আপদ না আসে তাহলে ওই জমিতে আট থেকে দশ মণ ফলনের আশা করছেন তিনি। তিনি আরো জানান,ইতোমধ্যেই শহরের একটি ভোজ্যতেল উৎপাদনকারী কোম্পানি ২৫০০ টাকা মণ দরে সূর্যমুখী ফসল কেনার ইচ্ছা প্রকাশ করেছে।




উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সংগীতা সরকার, চলতি মৌসুমে ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে ৭ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে কৃষকের কৃষি প্রণোদনা সহ বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আশা করি কৃষকরা ভালো ফলন পাবে।



আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে