নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন


কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 


বৃহস্পতিবার বিকেল ৩ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের জেনারেল হাসপাতালের ডক্টরস ক্লাবে ভাচুর্য়ালী যুক্ত হয়ে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রী ডা. জাহিদ মালেক। 


এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: এবিএম আবু হানিফ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: শহিদুল্লাহ্ লিংকন, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জুসহ চিকিৎসক, সেবিকাসহ হাসপাতালের অন্যান্যরা।


কনফারেন্স শেষে হাসপাতালের চেম্বারে অনুষ্ঠানিকভাবে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু ও রোগী দেখেন চিকিৎসকরা। স্বল্প খরচে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পেরে খুশি রোগী ও তাদের স্বজনরাভ


সরকারী ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চালু থাকবে। এসময় মেডিসিন, হৃদরোগ, গাইনী, সার্জারী, অর্থ সার্জারী ও শিশু বিভাগের চিকিৎসকরা রোস্টার অনুযায়ী নির্ধারিত চেম্বারে রোগী দেখবেন। এসব রোগীরা সরকারী মূল্যে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন সেবা পাবেন। প্রাথমিক ভাবে দেশের ১১ টি জেলায় এ বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে। তার মধ্যে রয়েছে কুড়িগ্রাম জেলাও। 


রংপুর স্বাস্থ্য বিভাগোওে পরিচালক ডা: এবিএম আবু হানিফ বলেন, এখন থেকে রোগীরা বাইরে কোন ডাক্তারের চেম্বারে না গিয়ে হাসপাতালেই সামান্য খরচে ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখাতে পারবেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও সরকারী খরচে হাসপাতালেই করতে পারবেন। 


সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, এখন থেকে কুড়িগ্রামের রোগীরা প্রাইভেট চেম্বারে না গিয়ে হাসপাতাল কেন্দ্রিক চিকিৎসা সেবা নিতে পারবে।






আরও খবর





উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে